লোকাল ট্রেনের সূচি অপরিবর্তিত রাখার আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লোকাল ট্রেনের সূচি নিয়ে আবেদন। হুগলি ও ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের সুবিধার কথা ভেবে লোকাল ট্রেনের সূচি ঠিক করার আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, এই সংক্রান্ত বিষয়ে হাওড়ার ডিআরএম-কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে চিঠি পাঠিয়ে বিরোধী দলনেতা অনুরোধ জানিয়েছেন, আপ ও ডাউন শেওড়াফুলি লোকালের সংখ্যা যেন না কমানো হয়। এ বিষয়ে তাঁর বক্তব্য, শেওড়াফুলি লোকাল অপরিবর্তিত রেখে সন্ধ্যায় একটি আপ শ্রীরামপুর লোকালকে শেওড়াফুলি পর্যন্ত চালানো হোক, এমনও অনুরোধ করা হয়েছে।

