২২ নার্স, ফিজিওথেরাপিস্ট, কাউন্সেলর নিচ্ছে এস জি পি জি আই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নার্স, ফিজিওথেরাপিস্ট, কাউন্সেলর, কোঅর্ডিনেটরের অস্থায়ী পদে ২২ জনকে নিচ্ছে লক্ষ্মৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট। আবেদন পাঠাতে হবে ই-মেলে।
ফিজিওথেরাপিস্ট: শূন্যপদ ৭টি। ব্যাচেলর ইন ফিজিওথেরাপিস্ট। হেমোফিলিয়া ফিজিওথেরাপি কেয়ারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাইনে মাসে থোক ২২,০৫০ টাকা। নিয়োগ হবে নীচে বলা ৭টি সেন্টারের প্রত্যেকটিতে ১ জন করে।
স্টাফ নার্স: শূন্যপদ ৭টি। জিএনএম নার্সিং। সঙ্গে কোনও নামী মেডিক্যাল ইনস্টিটিউটে ১ বছরের অভিজ্ঞতা। বি এসসি নার্সিং হলে অগ্রাধিকার। মাইনে মাসে থোক ২১,২৯২ টাকা। নিয়োগ হবে নীচে বলা ৭টি সেন্টারের প্রত্যেকটিতে ১ জন করে।
কাউন্সেলর: শূন্যপদ ৭টি। সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ হিউম্যন ডেভেলপমেন্ট -এর কোনও একটির সরকার স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। পোস্ট গ্র্যাজুয়েশনের পর কোনও হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাইনে মাসে থোক ১৩,২৩০ টাকা। নিয়োগ হবে নীচে বলা ৭টি সেন্টারের প্রত্যেকটিতে ১ জন করে।
কোঅর্ডিনেটর: শূন্যপদ ১টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট। সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ/ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসের কাজে ৫ বছরের অভিজ্ঞতা। এনএইচএম/ আইসিএমআর/ ডিবিটি/ ডিএসটি ফান্ডেড এক্সট্রামুরাল প্রোজেক্টে কো-আর্ডিনেটর/ প্রোজেক্ট অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। মাইনে মাসে থোক ৩২,০০০ টাকা। নিয়োগ হবে নীটে বলা ৭টি সেন্টারের কোনও একটিতে।
হেমোফিলিয়া সেন্টারগুলি হল: (i) JN Medical College, Aligarh, (ii) LLR Medical College, Meerut, (iii) SN Medical College, Agra, (iv) Super specialty pediatric hospital & PG teaching institute, Noida, (v) BRD Medical College, Gorakhpur, (vi) Institute of Medical Sciences, Varanasi, (vii) MLN Medical College, Allahabad.
প্রার্থীর তাঁদের সিভি পাঠাবেন hodhemat@gmail.com ই-মেল আইডি -তে, ১৫ অগস্টের মধ্যে। তাতে বিজ্ঞপ্তি নং, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার উল্লেখ থাকতে হবে।
দরখাস্তের প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের কথা জানানো হবে। অনলাইন ইন্টারভিউ হবে জুম প্ল্যাটফর্মে। বিজ্ঞপ্তি নং R/09/2020-21। বিস্তারিত তথ্য http://www.sgpgi.ac.in/ ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

