অত্যাধুনিক র‌্যাপিড টেস্ট কিট তৈরির পথে ভারত -ইজরায়েল

modern kit

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা রুখতে বেশি করে টেস্ট প্রয়োজন।এক্ষেত্রে বলা হয়েছে , তাড়াতাড়ি সংক্রমিতকে চিহ্নিতকরণ করতে পারলে তার থেকে সংক্রমণ রোখা সম্ভব হবে। সূত্রের খবর, যে কিটগুলিতে দেশে বর্তমানে কোভিড- ১৯ টেস্ট হচ্ছে, তাতে রিপোর্ট আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে।সে কথা মাথায় রেখেই অত্যাধুনিক র‌্যাপিড টেস্ট কিট তৈরির পথে ভারত এবং ইজরায়েল যৌথভাবে এগিয়ে চলেছে।এক্ষেত্রে সফল হলে ৩০ সেকেন্ডেই পাওয়া যেতে পারে করোনা ভাইরাসের পরীক্ষার ফল।ইজরায়েল দূতাবাসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ।আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারত এবং ইজরায়েল করোনা-বিরোধী অভিযানে নামবে বলেও জানা গিয়েছে। ইজরায়েল দূতাবাস একটি টুইট করে জানিয়েছে , বিশেষ বিমানে দিল্লিতে হাজির থাকবেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কর্তা এবং গবেষকরা।আবার ভারতের বিজ্ঞানী ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে র‌্যাপিড টেস্ট কিট তৈরি করবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *