সেনার সর্বোচ্চ পদে বসতে পারবেন মহিলা অফিসাররাও

indian ladies army

আমার বাংলা অনলাইন নিজ ডেস্কঃ এবার ভারতীয় সেনার উচ্চপদে বসতে পারবেন মহিলা অফিসারেরাও।উল্লেখ্য,৫ মাস আগেই সেনায় মহিলাদের স্থায়ী কমিশন দেওয়ার ব্যাপারে রায় দিয়েছে শীর্ষ আদালত। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে উল্লেখযোগ্য পদক্ষেপও ।সূত্রের খবর,এর আগে শর্ট সার্ভিস কমিশনেই সেনাতে কাজ করার সুযোগ ছিল ভারতীয় মহিলা সেনাদের। সেক্ষেত্রে তাঁরা দক্ষতা থাকলেও বেশি এগোতে পারতেন না তাঁরা৷এবার সেই সুযোগ মিলছে তাঁদের।এবার থেকে তাঁরাও সেনার সর্বোচ্চ পদে বসতে পারবেন। সেনার ১০টি শাখাতেই এই সুযোগ পেতে পারবেন মহিলা অফিসাররা৷ ইন্ডিয়ান আর্মি-র আর্মি এডুকেশনল কর্পসের মতো বিভাগেও এই সুবিধা পেতে পারবেন মহিলা সেনা অফিসাররা৷ এছাড়াও আর্মি এয়ার ডিফেন্স, সিগন্যাল, আর্মি সার্ভিস কর্পস, আর্মি অর্ডিন্যান্স, ইঞ্জিনিয়ার, আর্মি অ্যাভিয়েশন, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্টেলিজেন্স কর্পসের মতো বিভাগেও পার্মানেন্ট কমিশনের সুযোগ থাকছে মহিলা অফিসারদের জন্য৷সাধারণত ১৪ বা ২০ বছর সেনায় কাজ করে থাকা মহিলা অফিসাররাও এই সুযোগ পাবেন৷ কেন্দ্রীয় নির্দেশ জারি হওয়ার ফলে এবার শীঘ্রই পার্মানেন্ট কমিশন সিলেকশন বোর্ডের পক্ষ থেকে মহিলা অফিসারদের নিয়োগ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *