আগামী বছর দুর্গা মায়ের আরাধনা হয় যেন করোনামুক্ত বিশ্বে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:শারদ উৎসব সমাপ্ত। কিছুটা রেশ এখনও অটুট।আবার আগামী বছরের অপেক্ষা। “আসছে বছর আবার হবে” এই ভাবনায় প্রতিমা নিরঞ্জন হয়েছে। ২০২১সালে ৬ অক্টোবর হবে মহালয়া।আগামী বার দুর্গাপুজো এগিয়ে । এ বছর কিছুটা দেরীতে পুজো হলেও আগামী বছরের পুজো কিছুটা এগিয়ে এসেছে।করোনামুক্ত পরিবেশে দুর্গাপুজো করা যাবে বলেই বিশ্বাস। ১১ অক্টোবর ষষ্ঠী পড়ছে। এবছর দেরীতে পুজো হওয়ায় আগামী বছরের পুজো কিছুটা এগিয়ে এসেছে বলে শাস্ত্র মতে বলা হচ্ছে। করোনা কালে এবারের স্বাস্থ্য- বিধি মেনে পুজোয় মন ভরেনি অনেকেরই। আয়োজন হলেও দর্শনার্থীরা তৃপ্ত নয়,একথা বলাই যায়। ঠিকমতো ঠাকুর দেখতে না পেয়ে হতাশ একটা বড় অংশের মানুষ।প্রতিমা নিরঞ্জনের পরই শুরু হয়েছে নতুন করে তৎপরতা কিছু পুজো কমিটির। দর্শকদের মন ভরাতে
আগামী বছর চমক থাকবে,এ প্রত্যাশা নিয়েই পথ চলতে শুরু করেছেন আয়োজকরা। সব মিলিয়ে পুজো উদ্যোক্তাদের কামনা -আগামী বছর দুর্গা মায়ের আরাধনা হয় যেন করোনা মুক্ত বিশ্বে।

