লক্ষ্মী পুজোয় ব্যবসা হওয়ার আশায় বারাসত হরিতলার মৃৎশিল্পীরা

laxmi puja

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: দুর্গাপূজা শেষ। এবার লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে গেল বারাসত হরিতলা বড়বাজার এলাকায়। সূত্রের খবর, লক্ষ্মী পুজোয় ব্যবসা ভাল হবে বলে আশাবাদী খুচরা ও পাইকারী সকল ব্যবসায়ীরা। প্রসঙ্গত, দুর্গাপূজার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ থাকার কারণে সেই ভাবে প্রতিমা অর্ডার এবং বিক্রি হয়নি। তবে লক্ষ্মী পুজোর ক্ষেত্রে আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা। অধিকাংশই বাড়িতে হয় লক্ষ্মী পুজো। তাই প্রতি বছরের মতোই প্রতিমা বিক্রি হবে আশাবাদী মৃৎশিল্পী থেকে প্রতিমা ব্যবসায়ীরা।

ইতিমধ্যেই বারাসত হরিতলা এলাকায় লরি, ম্যাটাডোর ভর্তি করে করে লক্ষ্মী প্রতিমা আনা শুরু হয়ে গেছে। এবার এখানে থেকে পাইকারি এবং খুচরা বিক্রি চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে মানুষ অর্থনৈতিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তবুও খারাপ পরিস্থিতির মধ্যে লক্ষ্মী পুজোয় ভালই বেচা-কেনা হবে বলে আশায় রয়েছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *