ঘূর্ণাবর্তের পূর্বাভাস : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত

weather and 18 march

আবার ঘূর্ণাবর্তের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ঝোড়ো আবহাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু
জেলায় প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস যেমন রয়েছে তেমনি বয়ে যাবে ঝোড়ো হাওয়াও ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত ৷ আজ দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান সহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *