লঙ্কা জয় বাংলাদেশের
তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। ৪ উইকেটে জয় পেয়েছে তারা। ২-১ ব্যবধানে সিরিজ জয়ী হল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা রান তোলে ২৩৫ রান। এই ম্যাচে ৩ উইকেট পান তাসকিন আহমেদ। বাংলাদেশ ৫৮ বল বাকি থাকতে এই রান তুলে নেয়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান করে ম্যাচ জয়ী হয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ৮১ বলে ৮৪ রান করেছেন। ১৮ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রিশাদ হোসেন।

