মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় শীর্ষে শেফালি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি মহিলা টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ভারতের শেফালি বর্মা। তালিকা প্রকাশিত হওয়ার পর জানা গিয়েছে, ৭৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছেন তিনি। উল্লেখ করা যায়, ৪ নম্বরে রয়েছেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানা। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৩। জেমাইমা রদ্রিগেজ রয়েছেন ৯ নম্বর স্থানে। পাশাপাশি বোলিং রাঙ্কিং তালিকায় দীপ্তি শর্মা রয়েছেন ৬ নম্বর স্থানে।

