সুলভ মূল্যে খাবার পেতে চালু ‘মা’ ক্যান্টিন

Maa Canteen-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুলভ মূল্যে খাবার সরবরাহ করার জন্য নিউটাউনে চালু হয়েছে ‘মা’ ক্যান্টিন। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় ও হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন প্রমুখ। এ বিষয়ে আরও জানা যায়, এনকেডিএ এবং হিডকোর যৌথ উদ্যোগে নিউটাউন পুরনো থানার পাশে এই ব্যবস্থা চালু হয়েছে।

হিডকো সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ১০০ জনের খাওয়ার বন্দোবস্ত করা হবে। সকাল ৯টা থেকে ৫ টাকার বিনিময়ে বিলি করা হবে কুপন। আবার বারাকপুর পুরসভাও ‘মা’ ক্যান্টিন চালু করেছে। বিধায়ক রাজ চক্রবর্তী ওই ক্যান্টিনের উদ্বোধন করেছেন। আগামী ১ মাস ধরে এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বারাকপুরের টিটাগড় পুরসভাও ‘মা’ ক্যান্টিন চালু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *