শিশির কুমার ভাদুড়ীর প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে প্রয়াত হয়েছিলেন শিশির কুমার ভাদুড়ী। ১৯৫৯ সালের ৩০ জুন নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা নাট্যজগতের পথিকৃৎ, খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার ছিলেন তিনি। গিরিশচন্দ্র ঘোষের পর বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তিতৃল্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ী। বাংলা নাটকের স্বর্ণযুগে প্রথম নাটকের সেট তথা মঞ্চসজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করে নাট্যশিল্পীদের কর্মকুশলতাকে এক বাস্তবতার ও প্রকৃতির আঙ্গিকে উত্তরণের পথ দেখিয়েছেন তিনি। (ছবিঃ সংগৃহীত )

