Subhoman GilSports 

মেলবোর্নে টেস্টে অভিষেক হচ্ছে- শুভমান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বড়দিনে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সুখবর পেলেন শুভমান গিল। মেলবোর্নে টেস্টে অভিষেক হচ্ছে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি শুভমান। জাতীয় দলের হয়ে সম্মান রক্ষার দায়িত্ব অনেকটাই তাঁর কাঁধে এসে পড়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহ করেছিলেন শুভমান। ওই সময়ে ক্রিকেট বিশ্বে নজরে আসেন তিনি। ২০১৮-১৯ মরশুমে রনজি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে ৭২৮ রান করেন। পরবর্তীতে ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া দল থেকে বাদ পড়লে ওয়ান ডে ক্রিকেটে সুযোগ পান শুভমান গিল।

Related posts

Leave a Comment