Slow Loris-1Others 

দেশি-বিদেশি প্রজাতির পাখি-প্রাণী উদ্ধার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাখি ও প্রাণী উদ্ধার। উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ থানার পুলিশ দেশি-বিদেশি প্রজাতির বেশ কয়েকটি পাখি ও প্রাণী উদ্ধার করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া বাজার সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাখা রয়েছে পাখি ও প্রাণীগুলি, এই খবর যায় পুলিশের কাছে। এরপর পাখি ও প্রাণীগুলি উদ্ধার হয়। বন দফতর সূত্রের খবর, উদ্ধার হয়েছে স্লো লরিস, সোয়াম্পহেন, লরি বার্ড, ম্যাকাও এবং টার্কি। পাখি ও প্রাণীগুলি আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment