ঋণ ভিত্তিক মূলধনে ভর্তুকি প্রকল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিষেবায় প্রকল্প। সূত্রের খবর, পরিষেবা ক্ষেত্রের জন্য ঋণ ভিত্তিক মূলধনে ভর্তুকি প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। এ বিষয়ে তাঁর বক্তব্য, এই প্রকল্প পরিষেবা সংস্থাগুলির প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করবে। এর অধীনে যন্ত্র কেনা কারখানা তৈরির মতো ক্ষেত্রে ঋণে মূলধনী ব্যয়ে ঋণে ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে উপকৃত হবে তফশিলি জনজাতির ছোট-মাঝারি সংস্থাগুলি।

