শরীর-মন সুস্থ রাখতে কিছু টিপস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বর্তমান সময়ে শীতের মরশুমে সুস্থ থাকার জন্য বিশেষ কতকগুলি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। এই সময়ে পজিটিভ থাকা, মনকে ভালো রাখা, ঠিক মতো খাওয়া-দাওয়া করা এবং ব্যায়াম ও প্রাণায়াম করা সঠিক সিদ্ধান্ত। এই বিষয়ে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করা হল।
শরীর সুস্থ রাখতে পজিটিভ থাকতে চেষ্টা করুন। ছোট ছোট জিনিসই আমাদের পথ চলতে সাহায্য করে। সুস্থ ভাবে বেঁচে থাকার চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। কারণ, সুস্থ শরীর আর সুস্থ মন একে ওপরের পরিপূরক। শরীর সুস্থ থাকার জন্য সুস্থ মনেরও প্রয়োজন রয়েছে। মনের রোগ, একটানা অবসাদ, অ্যাংজাইটি, টেনশন ও মানসিক ক্লান্তি আমাদের দেহকে অসুস্থ করে তুলতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞ-চিকিৎসকরা বলছেন, নিউট্রিশনাল অ্যান্ড মেটাবলিক ডিজঅর্ডার, কার্ডিওভাসকুলার ডিজিজ, মাংশপেশি ও হাড়ের রোগ, রক্তসংবাহী নালীর সমস্যা, সন্তান ধারণে জটিলতা, যৌন অক্ষমতা, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, ওবেসিটি সহ পাকস্থলীর নানা রোগ হতে পারে। অন্যদিকে দীর্ঘ সময় শারীরিক বিভিন্ন জটিলতা থেকে মানসিক অবসাদ আসতেও পারে। সেই জন্যই শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পজিটিভ থাকা উচিত।
আবার শরীরের জন্য মনকে ভালো রাখার চেষ্টা করুন। পরিস্থিতি মেনে নিয়ে এগিয়ে চলার নামই জীবন। কোনও পরিস্থিতিতে বিচলিত হবেন না। নিজের মনকে সুস্থ রাখার জন্য চেষ্টা করতে হবে। নিজের মনকে ভালো রাখবার দায়িত্ব আপনার হাতেই। এক্ষেত্রে প্রয়োজন নিজেকে ভালো রাখা। অন্যের চাহিদা পূরণ করার জন্য আমরা সদাই ব্যস্ত থাকি। এর জন্য অনেক সময়ই ক্লান্ত হয়ে পড়ি। এনার্জি কমে যায়। পাশাপাশি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমের প্রয়োজন রয়েছে। প্রত্যহ ৬ থেকে ৮ ঘন্টা ঘুম প্রয়োজন হয় মানুষের। এর জন্য মস্তিষ্কের ক্রিয়াশীলতা অনেক বৃদ্ধি পেতে পারে। ঘুম ভালো হলে মনও ভালো থাকে।
ব্যায়াম ও প্রাণায়ামেরও প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাতে ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে ঘুম থেকে ওঠার সময় অল্প বিস্তর ব্যায়াম করা উচিত। প্রাণায়াম করাও যেতে পারে। পাশাপাশি রোজকার প্রত্যাহিক দিনযাপনের ক্ষেত্রে একান্ত আপনার করে নিজের জীবন শুরু করুন। মুক্ত বাতাসে শ্বাসপ্রশ্বাস নেওয়ার চেষ্টা করা স্বাস্থ্যের পক্ষে ভালো।
খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে। ভালো থাকতে ও নিজেকে সুস্থ রাখতে পুষ্টিগুণসমৃদ্ধ খাওয়ার খাওয়া জরুরি। এরফলে, শরীরে প্রচুর পরিমানে এনার্জি তৈরি হবে। স্বাস্থ্যকর খাদ্য জীবনের অঙ্গ। রোজকার খাদ্য তালিকায় প্রোটিন, ভিটামিন, খনিজ সহ ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে। সবুজ শাক-সবজি ও ফল জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সব মিলিয়ে সুস্থ জীবন-যাপন করারও প্রয়োজন রয়েছে।

