Sourav Gangopadhyay-1Others Sports 

আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান সৌরভ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি ক্রিকেট কমিটির প্রধান হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনিল কুম্বলের পরিবর্তে আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান হিসেবে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভকে। উল্লেখ করা যায়, প্রাক্তন ভারতীয় স্পিন বোলার কুম্বলে ৯ বছর ধরে এই দায়িত্ব ভার পালন করেছেন। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট থাকার পাশাপাশি এই পদে বসছেন সৌরভ। আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন।

Related posts

Leave a Comment