স্বেচ্ছামৃত্যু বৈধ ঘোষণা স্পেনে- পাস নতুন আইন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বেচ্ছামৃত্যুকে বৈধ ঘোষণা করল স্পেন। সূত্রের খবর, যে সমস্ত মানুষ মৃত্যু পথযাত্রী বা গুরুতরভাবে আহত, তাঁঁদের স্বেচ্ছামৃত্যু আইনসঙ্গত বলে স্বীকৃতি পেল স্পেনে। উল্লেখ করা যায়, সোশ্যালিস্ট প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের মন্ত্রিসভায় পাস হয়ে গেল এই নতুন আইন। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ৩৫০ জন সদস্যের মধ্যে ২০২ জন স্বেচ্ছামৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন। সূত্রের আরও খবর, ইউরোপীয় দেশগুলির মধ্যে চতুর্থ দেশ হিসেবে স্পেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিপূর্বে স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবুর্গ।

