Sreelekha MitraOthers 

নতুন কাজ শুরুর তোড়জোড় শ্রীলেখার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিচালনায় শ্রীলেখা। সূত্রের খবর, নতুন কাজ শুরুর তোড়জোড় শুরু করছেন শ্রীলেখা মিত্র। জানা গিয়েছে, আগামী মাসেই ওয়েব ছবি পরিচালনা করতে চলেছেন অভিনেত্রী। পরিচালক হিসেবে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, আমারই লেখা গল্প, সাইকোলজিক্যাল থ্রিলার। ইন্দ্ররূপ ভট্টাচার্যের সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। অভিনয়ে থাকছেন শ্রীলেখা, ভরত কল ও চান্দ্রি মুখোপাধ্যায় প্রমুখ। সূত্রের আরও খবর, বেশ কিছুদিন বিরতির পর ছোট পর্দাতেও ফিরছেন শ্রীলেখা। ‘বেদের কন্যা জ্যোৎস্না’ ধারাবাহিকে খোক্কসী রানির ভূমিকায় তাঁকে দেখা যাবে। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, সিরিয়াল করার মতো ধৈর্য নেই। ফ্যান্টাসি চরিত্র আগে করিনি বলেই এটা চ্যালেঞ্জিং। ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাইনি। খামখেয়ালি স্বভাবের জন্য মাঝেমাঝে দূরে থাকি। এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে আমার। সিনেমায় অভিনয়ও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শ্রীলেখা মিত্র।

Related posts

Leave a Comment