বিশিষ্ট বিজ্ঞানী শ্রীকুমার প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কৃতী বিজ্ঞানী শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় (৭৫) প্রয়াত হলেন। করোনা জয় করলেও বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী নভি মুম্বইয়ে নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। খড়গপুর আইআইটি-র স্নাতক এই মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার আণবিক শক্তি মন্ত্রকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। ভাবা আণবিক গবেষণা কেন্দ্রের ডিরেক্টরও হন। এছাড়া মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর কাউন্সিল মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভাটনগর পুরস্কার ও পদ্মশ্রী পেয়েছেন। আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির পক্ষে তাঁর দৃঢ় অবস্থান ছিল। এই চুক্তির ফলে পারমাণবিক জ্বালানি সহজলভ্য হওয়ায় ভারতের গবেষণা নতুন গতি অর্জন করেছে বলে অনেকেই মনে করেন।

