পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অদৃশ্যই থাকবে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। সূত্রের খবর, ভারতে চন্দ্রোদয়ের আগেই পূর্ণগ্রাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই ভারতের কোনও জায়গা থেকেই তা দৃশ্যমান হবে না। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (পিএসি) সূত্রের খবর, দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে চাঁদের আংশিক গ্রহণের শেষ অংশ দেখতে পাওয়ার সম্ভাবনা থাকছে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসেব অনুযায়ী জানা গিয়েছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের কয়েকটি স্থান থেকেও আংশিক গ্রহণের শেষের অংশের স্বল্প সময়ের জন্য দেখার সম্ভাবনা ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে গাঙ্গেয় বঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকায় সেই সম্ভাবনা থাকছে না।

