NabannaOthers 

জন্ম-মৃত্যু শংসাপত্র পেতে রাজ্যের নিজস্ব পোর্টাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জন্ম-মৃত্যু শংসাপত্র পাওয়ার জন্য এবার রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল। সরকারিভাবে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের উদ্যোগে তৈরি হল নিজস্ব পোর্টাল। আগামী ৫মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত কেন্দ্রের “সিভিল রেজিস্ট্রি সিস্টেম-এর মাধ্যমে জন্ম-মৃত্যু শংসাপত্র করা হত। এরপর রাজ্য তার নিজের কাছেও যাবতীয় তথ্য রাখার জন্য আলাদা করে পোর্টাল তৈরি করছে।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে,এই পোর্টালটির মাধ্যমে হাসপাতালগুলি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে পোর্টাল গিয়ে আপলোড করে দিতে পারবেন। তা যাচাই করার জন্য পঞ্চায়েত ও পুরসভাগুলো থেকে অনলাইনে ভেরিফিকেশন হবে। এক্ষেত্রে জন্ম-মৃত্যু শংসাপত্র অনলাইনে পাবেন পরিবারের সদস্যরা। আর হয়রানি হতে হবে না। পুরসভা ও পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজনও হবে না।

Related posts

Leave a Comment