Students-4Education Others 

ভারত থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে রেকর্ড পড়ুয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেকর্ড পড়ুয়া উচ্চশিক্ষার ক্ষেত্রে। সূত্রের খবর, এ বছর ‘ফল সিমেস্টারে’ রেকর্ড সংখ্যক পড়ুয়া ভারত থেকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পৌঁছেছেন। কলকাতার আমেরিকান কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়েছে, গোটা দেশ থেকে যাওয়া পড়ুয়ার সংখ্যাটা ৫৫ হাজারেরও বেশি বলে জানানো হয়েছে। যা সর্বকালীন রেকর্ড বলেও খবর। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতির কারণে এ বছর ভিসা দেওয়ার প্রক্রিয়া বেশ কিছুটা বিঘ্ন ঘটে।

এক্ষেত্রে মে মাসের বদলে জুলাই মাসে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সূত্রের আরও খবর, প্রতিদিন অতিরিক্ত সময় কাজ করে সকলকে ভিসা দেওয়া হয়েছে বলেই কনস্যুলেট সূত্রে বলা হয়েছে। এখনও ভিসা দেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে ‘স্প্রিং সিমেস্টার’-এও অনেক পড়ুয়া আমেরিকায় পড়তে যাবেন বলেই কনস্যুলেটের আধিকারিক সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, আমেরিকায় উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য আয়োজন করা হয় ভার্চুয়াল শিক্ষা মেলা।

Related posts

Leave a Comment