আন্টার্কটিকার ওয়েডেল সাগরে হিমবাহ

Antarctica-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হিমবাহে বিপত্তি। সূত্রের খবর, একটি হিমবাহ ভেসে চলেছে আন্টার্কটিকার ওয়েডেল সাগরে। এক্ষেত্রে বলা হয়েছে, বছরের শুরুতে আগামী ২৬ ফেব্রুয়ারি আন্টার্কটিকার ১৫০ মিটার পুরু ব্রান্ট আইস সেলফের উত্তরাংশ ভেঙেই এই হিমবাহের উৎপত্তি। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সূত্রে তোলা রাডার ইমেজে এই দৃশ্য দেখা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, এ-৭৪ নামের এই হিমবাহটির আয়তন ১২৭০ বর্গ কিলোমিটার। এক্ষেত্রে বিশেষজ্ঞমহল আশঙ্কা করছেন, দুর্বল আইস সেলফে হিমবাহটি ফের ধাক্কা খেলে আবার ভাঙবে বরফ। এক্ষেত্রে উৎপন্ন হবে ১৭০০ বর্গ কিলোমিটার আয়তনের নতুন একটি হিমবাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *