কাজিরাঙায় গন্ডার সুমারি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চালু গন্ডার সুমারি। কাজিরাঙায় গন্ডার সুমারি চলছে। শুরু হয়েছে এই সুমারি। ২৮ মার্চ পর্যন্ত এই গন্ডার সুমারির দিন নির্দিষ্ট করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, গন্ডার গণনার জন্য এই ৩ দিন জাতীয় উদ্যানে হাতি সাফারি বন্ধ রাখা হয়েছে। উল্লেখ করা যায়, ইতিপূর্বে ২০১৮ সালে কাজিরাঙায় গন্ডার সুমারি হয়। ২৪১৩টি গন্ডারের দেখা পাওয়া যায়। স্থানীয় সূত্রের আরও খবর, দফায় দফায় বন্যা ও চোরাশিকার-সহ বিভিন্ন কারণে গন্ডারের সংখ্যা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে গবেষক, সমীক্ষক ও বনকর্তাদের ধারণা, গন্ডারের সংখ্যা অনেক বেড়েছে। কাজিরাঙা জাতীয় উদ্যানকে ৮৪ কম্পার্টমেন্টে ভাগ করে এই কাজ শুরু হয়।

