all party flag2Others Politics 

তৃতীয় দফায় ভোটারদের মন জয়ে রবিবাসরীয় প্রচারে ঝড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:তৃতীয় দফার শেষ রবিবাসরীয় প্রচারে সব দলই আসরে । আজ ৫টি সভা রয়েছে তৃণমূল নেত্রীর। খানাকুলে বিজেপির প্রচারে যোগী আদিত্যনাথ। রাজপথে নামছেন বামেরাও। সব মিলিয়ে রবিবাসরীয় প্রচারে ঝড়। রাজ্যে তৃতীয় দফার ভোট ৬ এপ্রিল। নিয়ম অনুযায়ী প্রচারের শেষ দিন আজ। নির্বাচনী প্রচারে সব রাজনৈতিক দলই ভোটারদের মন জয়ের চেষ্টা করবে এটাই স্বাভাবিক। তৃণমূল থেকে বিজেপি, ডান থেকে বাম- সব পক্ষই কর্মসূচি গ্রহণ করেছে।

প্রচারে তিন জেলায় যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় তাঁর মোট ৫টি জনসভা করবেন তিনি। হুগলি পুড়শুড়া, হাওড়া বারুইপুর ও সোনারপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পিছিয়ে নেই বিজেপিও। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুড়শুড়ায় জনসভা করবেন। সকালে প্রচারে এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তৃতীয় দফার নির্বাচনী প্রচারে দেখা যাবে বিজেপি নেতা ও নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীকেও।

উল্লেখ করা যায়,শনিবার সালকিয়াতে হাওড়ার তিন প্রার্থীর জন্য রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইছাপুর জল ট্যাঙ্কের সামনে থেকে রোড শো করলেন তৃণমূল নেত্রী । মধ্য হাওড়ার অরূপ রায়, উত্তর হাওড়ার গৌতম চৌধুরী ও শিবপুর বিধানসভার প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে রোড শো ছিল তাঁর । শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে সভা করলেন যোগী আদিত্যনাথ। গত ৪ বছরে উত্তরপ্রদেশে কতটা উন্নয়ন হয়েছে তারই খতিয়ান তুলে ধরলেন যোগী।

তৃতীয় দফায় শেষ প্রচারে দাগ কাটতে চাইছেন বাম শিবিরও। জানা গিয়েছে, সিঙ্গুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে রয়েছে মহামিছিল। সেখানে মিছিল করবেন বামেরা। উপস্থিত থাকার কথা বিমান বসু, পল্লব সেনগুপ্ত, অরুণাভ সেনগুপ্ত, প্রদীপ ভট্টাচার্য ও শ্রীলেখা মিত্র প্রমুখরা। আবার টালিগঞ্জের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে বিকেলে থাকছে মিছিল। তরুণ মজুমদার, পবিত্র সরকার, সব্যসাচী চক্রবর্তী ও কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখরা উপস্থিত থাকবেন।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment