আজকের রাশিফল

horoscope

রবিবার ২১ চৈত্র ১৪২৭; ই: ০৪ এপ্রিল ২০২১

♈/মেষ (Aries): আজ স্বাস্থ্য ভালো থাকবে। অযথা অর্থ ব্যয় এড়িয়ে চলা প্রয়োজন। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। ভালোবাসার ক্ষেত্রে রুক্ষ ব্যবহার মানসিক স্থিতি বিঘ্নিত করতে পারে। কর্মক্ষেত্রে অত্যধিক সময় ব্যয় সংসারে অশান্তির কারণ হতে পারে। শুভ সংখ্যা: ৩

♉/বৃষ (Taurus): অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা জীবনকে রসকষহীন করে তুলতে পারে। কোনও উৎস থেকে অর্থ অর্জন করার সম্ভাবনা রয়েছে। কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। শুভ সংখ্যা: ২

♊/মিথুন (Gemini): হতাশা থেকে অব্যাহতি পাওয়ার সম্ভাবনা। এমন কিছু করা দরকার যা উপার্জন ক্ষমতা উন্নত করতে পারে। কোনও নিকট ব্যক্তির সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আধ্যাত্মিকতায় মনোনিবেশ করার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯

♋/কর্কট (Cancer): শারীরিক সুস্থতা ওজন কমানোর কর্মসূচীকে সাহায্য করতে পারে। দিনের শুরুতে কোনও আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কাছের লোকেদের উপহার দেওয়া এবং তাঁদের কাছ থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন। প্রেমের ক্ষেত্র ভালো যাবে। শুভ সংখ্যা: ৪

♌/সিংহ (Leo): কর্মব্যস্ত দিন হওয়া সত্বেও স্বাস্থ্য ভালো থাকবে। আজ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। প্রেম ক্ষণস্থায়ী হতে পারে। মনের শান্তির জন্য আজ একাকিত্বভাবে সময় কাটতে পারে। শুভ সংখ্যা: ২

♍/কন্যা (Virgo): বাড়তি টাকাপয়সার নিরাপদ বিনিয়োগ সুরক্ষা দিতে পারে। সন্তানেরা খুশি রাখার জন্য সবরকম চেষ্টা করবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। কথা বলার পদ্ধতি খুব রূঢ় হতে পারে ফলে, খ্যাতি হারানোর আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৯

♎/তুলা (Libra): কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। কোনও খবর পরিবারের জন্য খুশি বয়ে আনতে পারে। ভালোবাসার ব্যক্তির প্রতি রুক্ষ মনোভাব সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। শুভ সংখ্যা: ৩

♏/বৃশ্চিক (Scorpio): খুব সক্রিয় এবং চটপটে থাকার দিন। স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা। পারিবারিক উত্তেজনায় মনোযোগ ভ্রষ্ট হতে পারে। প্রেমে অপ্রত্যাশিত মোড়। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা: ৫

♐/ধনু (Sagittarius): রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দিতে পারে। রাতের দিকে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান যেতে পারে। প্রেমের ক্ষেত্রে কঠোর হওয়া পরিত্যাগ করা প্রয়োজন। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধান সচেতনতা বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা: ২

♑/মকর (Capricorn): স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হতে পারে। কিন্তু উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সাথে বেড়াতে বেরোনো যেতে পারে। শুভ সংখ্যা: ২

♒/কুম্ভ (Aquarius): আর্থিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে আলোচনা হতে পারে। সন্ধ্যের দিকে আকস্মিক সুখবর পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে। কোনো আধ্যাত্মিক ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছে হতে পারে। শুভ সংখ্যা: ৮

♓/মীন (Pisces): অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আজ আর্থিক মুনাফা অর্জন করার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিরোধ হতে পারে। বিদেশে অবস্থানরত কারও কাছ থেকে আজ কিছু খারাপ সংবাদ পাওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৬

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *