যাত্রা জগতের সুনীল চৌধুরী প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রখ্যাত যাত্রা পালাকার ও অভিনেতা সুনীল চৌধুরী (৬৮)। তিনি রাজ্য যাত্রা আকাদেমির সদস্যও ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন যাবৎ ক্যান্সারে ভুগছিলেন। বরানগরে বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ওইদিন রাতে কাশিপুর মহাশ্মশানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর পালাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ঢুলি, মুচি মায়ের সূচি ছেলে, তালপাতার সেপাই ইত্যাদি। তাঁর মৃত্যুতে যাত্রা মহলে শোকের ছায়া। সমাজের বিশিষ্টরা শোক প্রকাশ করেছেন।

