সুনীল গাভাসকারের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে ভারতের প্রখ্যাত ক্রিকেটার সুনীল গাভাসকার জন্মগ্রহণ করেছিলেন। অসাধারণ এই ব্যাটসম্যান ১৯৪৯ সালের ১০ জুলাই মুম্বইতে জন্মগ্রহণ করেন। তাঁর সম্পূর্ণ নাম সুনীল মনোহর গাভাসকার। ব্যাটিং দক্ষতায় তিনি বিশ্বসেরা ছিলেন। টেস্ট ক্রিকেটে তাঁর ৩৪টি সেঞ্চুরি-সহ ১০ হাজারেরও বেশি রান রয়েছে। তাঁর জন্মদিবসে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন।

