পিছিয়ে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ

India-Sri Lanka-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা সিরিজ। করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শ্রীলঙ্কা শিবিরে উদ্বেগ চরমে। সূত্রের খবর, ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের পর এবার আক্রান্ত দলের ডেটা অ্যানালিস্ট জিটি নিরোশন। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সূত্রের আরও খবর, আগামী ১৩ জুলাইয়ের পরিবর্তে ১৭ বা ১৮ জুলাই থেকে শুরু হতে পারে এই সিরিজ। শ্রীলঙ্কা বোর্ড সূত্রের খবর, ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে বিষয়টি নিয়ে। সিরিজ পিছিয়ে দেওয়া হবে। কবে থেকে তা শুরু হবে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *