বাঙালি বিজ্ঞানীদের সম্মান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৮ জন বাঙালি বিজ্ঞানী পুরস্কৃত হলেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তারকা পুরস্কার পেয়েছেন ৮ জন বাঙালি বিজ্ঞানী। এ বিষয়ে জানা যায়, মন্ত্রকের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের (সার্ব) যেসব প্রকল্পের প্রধান বিজ্ঞানীরা গবেষণায় বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন, তাঁদের সার্ব-স্টার নামে এই পুরস্কার দেওয়া হয়।
এ প্রসঙ্গে আরও জানা গিয়েছে, এবার পুরস্কার পেয়েছেন আইসার-কলকাতার রসায়নের অধ্যাপক সায়ন ভট্টাচার্য, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্সের রসায়নের অধ্যাপক রাজীব গোস্বামী, আইসার-পুণের জীববিদ্যার অধ্যাপক সুতীর্থ দে, টিআইএফআর-আইসিটিএসের পদার্থবিদ্যার অধ্যাপক সমৃদ্ধিশঙ্কর রায়, হায়দরাবাদ আইআইটি-র মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক পিনাকীপ্রসাদ ভট্টাচার্য, বেঙ্গালুরু আইআইএসসি-র রসায়নের শিক্ষক শান্তনু মুখোপাধ্যায়, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্যাল সায়েন্সের শিক্ষক হীরক চক্রবর্তী ও আইসার-ভোপালের জীববিদ্যার শিক্ষক সৌরভ দত্ত।

