শেয়ার বাজারে পতন

Share Bazar-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবার পতন শেয়ার বাজারে। সূত্রের খবর, সপ্তাহের শুরুতে ফের পড়ে গেল শেয়ার বাজার। ১৯০০ পয়েন্টের কাছাকাছি পড়েছিল সেনসেক্স। এরপর সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়ে তা দিন শেষ করল ৫৫,৮২২.০১ অঙ্কে। উল্লেখ করা যায়, আগের দিনের থেকে ১১৮৯.৭৩ পয়েন্ট কম। গত শুক্রবার তা পড়েছিল ৮৮৯.৪০ পয়েন্ট। ২ দিনে লগ্নিকারীরা শেয়ার সম্পদ হারিয়েছেন ১১.৪৫ লক্ষ কোটি টাকার। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, বিভিন্ন দেশে ওমিক্রনের আশঙ্কা এবং ব্রিটেনে সুদের হার বৃদ্ধিই এর কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *