rishabh pant and indiaOthers Sports 

সিডনি টেস্ট ড্র – ভারতের দুর্দান্ত লড়াই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লড়াই লড়ে সিডনি টেস্ট ড্র করল ভারতীয় দল। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দুর্দান্ত লড়াই। টিম ইন্ডিয়ার লড়াকু মনোভাব দেখা গেল ৷ রোহিত ও গিল প্যাভিলিয়নে ফিরে যান চতুর্থদিনে ৷ এরপর ক্রিজে ছিলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা ৷ তবে পঞ্চম দিনে শুরুতেই অস্ট্রেলিয়া ছিল মরিয়া ৷ মাত্র ৪ রানে ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে আউট হন। ন্যাথান লিওয়ের বলে ওয়েড তালুবন্দি করেন তাঁকে ৷ এরপর চোট নিয়ে পন্থ নেমে অনবদ্য ব্যাটিং করেন। উল্লেখ করা যায়, চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৪১০ রান চাপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া ৷

চেতেশ্বর পূজারা একদিকে উইকেট আগলে রাখার কাজ করছিলেন। অন্যদিকে ঋষভ পন্থ অজি বোলারদের বিরুদ্ধে চালিয়ে খেলছিলেন। পঞ্চমদিনের খেলায় অস্ট্রেলিয়ার পেস ও স্পিনারদের বিরুদ্ধে তিনি ১১৮ বলে ৯৭ রান করেন ৷ তিনি ইনিংস সাজান ১২ টি চার ও ৩ টি ছয় এর সাহায্যে। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর ৷ লিওয়ের বিরুদ্ধে কামিন্সের হাতে তালুবন্দি হন তিনি ৷ এরপর সেই ধারা বয়ে নিয়ে চলেন পূজারা, হনুমা বিহারী এবং রবিচন্দ্রন অশ্বিন ৷ ম্যাচ জেতার একটা চেষ্টা হয়ত করা যেত। তবে বিদেশের মাটিতে আরও একটা টেস্ট হারের লজ্জা আটকানোর চেষ্টা করলেন ভারতীয় ক্রিকেটাররা ।

Related posts

Leave a Comment