bird flu and effectOthers 

দেশে বার্ড ফ্লু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুরগি,কাক ওপাখির মৃত্যুর খবর আসছে। সূত্রের খবর, ৭ রাজ্যের বার্ড ফ্লু পরিস্থিতি উদ্বেগজনক। এক্ষেত্রে চূড়ান্ত সতর্ক কেন্দ্রীয় সরকার । গুজরাট , হরিয়ানা, হিমাচলপ্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশে বার্ড ফ্লু সংক্রমণের রিপোর্ট হাতে এসেছে কেন্দ্রীয় সরকারের। দিল্লি ও মহারাষ্ট্রের রিপোর্ট এখনওপৌঁছায়নি।
সূত্রের আরও খবর, ৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। এই ক-দিনে মৃত্যু হয়েছে ১২০০ পাখির। এর জেরে চিন্তার ভাঁজ। আবার পরিযায়ী পাখিদের মৃত্যু নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা। সংক্রমণ রোখার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে কেন্দ্র। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশ- পোল্ট্রিতে বা পাখিদের মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখা দিলে সেগুলিকে আলাদা করে দেওয়ার জন্য। অন্যদিকে সেন্ট্রাল জ্যু অথরিটি প্রতিটি রাজ্যের চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বিস্তারিত রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছে। এমনকী পাখিদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশিকাও পাঠানো হয়েছে। পশুপালন এবং ডেয়ারি মন্ত্রক প্রতিটি রাজ্যের ওপর কড়া নজর রাখছে। চিড়িয়াখানায় কোনও পাখির রহস্যজনক বা অস্বাভাবিক মৃত্যু হলে জানাতে বলা হয়েছে।

সূত্রের আরও খবর, দিল্লি ও মহারাষ্ট্রের মৃত পরিযায়ী পাখিদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে গোটা বিষয় স্পষ্ট হবে। তবে ছত্তিসগড়ে মৃত পাখিদের শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেখানে ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।
বার্ড ফ্লু পরিস্থিতিতে সতর্ক দিল্লি। রাজধানীতে পাখির আমদানি বন্ধ। আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে দিল্লির বড় পোলট্রি মার্কেট গাজিপুর। ওই মার্কেট থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে খোলা হয়েছে কন্ট্রোলরুম। এ বিষয়ে জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির জাসোলায় একটি পার্কে ৩ দিনে ২৪টি কাকের মৃত্যু হয়েছে। সঞ্জয় লেকে মৃত্যু হয়েছে ১০টি হাঁস। অন্যদিকে মধ্যপ্রদেশের ২৭টি জেলায় হাজারের বেশি কাকের মৃত্যু হয়েছে খবর। মহারাষ্ট্রের পারভানির একটি খামার থেকে প্রচুর মুরগির মৃত্যুর খবর পাওয়া যায় । এরজেরে দুশ্চিন্তা বেড়েছে প্রশাসনের ।

Related posts

Leave a Comment