বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড : রান শীর্ষে বিরাট কোহলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। পরাজিত পাকিস্তান। এই প্রতিযোগিতায় ৫ উইকেটে জয়ী হয় ইংল্যান্ড দল। ম্যাচ সেরা হয়েছেন স্যাম কারেন। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি। মেলবোর্নে ইতিহাস রচনা ব্রিটিশদের। ফাইনাল ম্যাচের ফলাফল: পাকিস্তান ১৩৭-৮(২০)। ইংল্যান্ড ১৩৮-৫ (২০)। এই টুর্নামেন্ট সেরাও হয়েছেন কারেন। সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেন বিরাট কোহলি। ৬ ম্যাচে ২৯৬ রান করে শীর্ষে রয়েছেন এই ভারতীয় ব্যাটসম্যান। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ। বেন স্টোকস ৪৯ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দিলেন।(ছবি: সংগৃহীত)

