বিশ্বকর্মার অভিন্নরূপ : পুজো ঘিরে ব্যস্ততা

বিশ্বকর্মা পুজো আগত । তারই প্রস্তুতি চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আগামী ১৭ সেপ্টেম্বর এই পুজোর আয়োজন ঘিরে মৃৎশিল্পীদের তৎপরতা তুঙ্গে । ঘুড়ি তৈরির শিল্পীদেরও ব্যস্ততা বেড়েছে। শাস্ত্রকাররা বলে থাকেন,বিশ্বকর্মা “ধাতা” ও ” বিধাতা” – একাধারে স্রষ্ট ও পালনকর্তা। বিশ্বকর্মার অবাধ প্রবেশ ঘটে থাকে গৃহকোণ থেকে সর্বত্র। তাঁকে বিশ্বস্রষ্টা হিসেবেও চিহ্নিত করা হয়। বিভিন্ন পুরাণে বিশ্বকর্মার জন্ম বৃত্তান্ত ভিন্ন ভিন্ন বলা হয়েছে। বিশ্বকর্মা শিল্পের অধিপতি। দেব শিল্পী হিসেবেও বর্ণনা করা হয়ে থাকে। সাহিত্য,ধর্ম,জীবন-জীবিকা সহ নানাভাবে জুড়ে-জড়িয়ে রয়েছে বিশ্বকর্মা।

Read More