দেবী গন্ধেশ্বরী পুজোর ঐতিহ্য
দেবী গন্ধেশ্বরী মা দুর্গার ভিন্নরূপ। অনেকের কাছে এই দেবীকে অচেনা-অজানা মনে হয়। তবে বাঙালির কাছে গন্ধেশ্বরী পুজোরও একটা ঐতিহ্য রয়েছে। বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধপূর্ণিমা তিথিতে এই পুজো হয়ে থাকে। এই পুজোর নেপথ্যে রয়েছে নানা লৌকিক ও পৌরাণিক ইতিহাস। প্রচলিত রয়েছে, চোর-ডাকাতের উপদ্রব থেকে বিপদসঙ্কুল পথ পাড়ি দেওয়ার জন্য দেবী গন্ধেশ্বরীর পুজোর চল।
আবার সমস্ত রকম দুর্যোগ,প্রতিকূলতা থেকে এই দেবী রক্ষা করে থাকেন। পুরাণ মতে গন্ধাসুর নামক এক অসুরের বর্ণনাও পাওয়া যায়।
