equestrian and india

ইকুয়েস্ট্রিয়ানে সোনা ভারতের

চলতি এশিয়ান গেমসে তৃতীয় সোনার পদকের স্বাদ পেল ভারত। ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহণ দলগত ড্রেসেড বিভাগে সোনা জয়ী হলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিং,হৃদয় বিপুল চেড়া ও অনুশ আগরওয়াল। ৪১ বছর পর এশিয়ান গেমসের আসরে ইকুয়েস্ট্রিয়ানে সোনা পেল ভারত। উল্লেখ করা যায়, ভারতের প্রথম পদক আসে সেইলিং থেকে।

Read More
bangladesh and newzeland match

বাংলাদেশের বিরুদ্ধে জয়ী নিউজিল্যান্ড

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে জয়ী নিউজিল্যান্ড। উইল ইয়ং জয়ের নেপথ্যে। উইল ৮০ বলে ৭০ রান করেছেন। অসাধারণ দুটি ক্যাচও ধরেছেন। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ তুলেছে ১৭১ রান। প্রত্যুত্তরে ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান তুলে ম্যাচ জয়ী হয় নিউজিল্যান্ড।

Read More
womens cricket

মহিলা ক্রিকেটে ইতিহাস এশিয়ান গেমসে

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হ্যাংঝউয়ে বাংলার তিতাস সাধু ৩ উইকেট দখল করেছেন। প্রথম বারের জন্য এশিয়ান গেমস ক্রিকেটে নাম দেওয়ার পর প্রথমবারই সোনা জয় করল ভারতীয় মহিলা দল।

Read More
economic freedom index

আর্থিক স্বাধীনতা সূচক : শীর্ষে সিঙ্গাপুর : নামলো ভারত

আর্থিক স্বাধীনতা সূচকে ভারত ৮৭ তম স্থানে। একধাপ নিচে নেমেছে দেশ। কানাডার ফ্রেজার ইনস্টিটিউটের “ইকোনমিক ফ্রিডম অফ দা ওয়ার্ল্ড-২০২১অ্যানুয়াল রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের ১৬৫টি দেশের মধ্যে ভারত ৮৭ তম স্থানে রয়েছে। গত বছর ভারত ৮৬ নম্বরে ছিল বলে জানানো হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, রাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

Read More
asian games and india

এশিয়ান গেমসের ছাড়পত্র সুনীলদের

এশিয়ান গেমসে যাবেন সুনীল ছেত্রীরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ফুটবল দলকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ভারতের মহিলা এবং পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র দেওয়া হল। ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর ও সুনীল ছেত্রী অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানোর বিষয়ে।

Read More
asia cup

এশিয়া কাপ-২০২৩ সূচি : ২ সেপ্টেম্বর পাক-ভারত মুখোমুখি

এশিয়া কাপ-২০২৩ সূচি ঘোষিত। আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টুর্নামেন্ট। ভারত পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর। শেষ পর্যন্ত এশিয়া কাপ-২০২৩ সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পিসিবি ৪টি ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে ৯টি ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। মুলতানে হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। ভারতীয় দল সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের।

Read More