asia cupBreaking News Others Sports World 

এশিয়া কাপ-২০২৩ সূচি : ২ সেপ্টেম্বর পাক-ভারত মুখোমুখি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : এশিয়া কাপ-২০২৩ সূচি ঘোষিত। আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টুর্নামেন্ট। ভারত পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর। শেষ পর্যন্ত এশিয়া কাপ-২০২৩ সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পিসিবি ৪টি ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে ৯টি ম্যাচ। প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। মুলতানে হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ। ভারতীয় দল সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বের দুটি ম্যাচ ক্যান্ডিতে খেলবে ভারত ।
এশিয়া কাপে দুটি গ্রুপ রয়েছে । ভারত, পাকিস্তান এবং নেপাল একটি গ্রুপে। অন্য গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রতি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে পৌঁছাবে। আগামী ১৭ সেপ্টেম্বর আয়োজিত হবে ফাইনাল ম্যাচ । এবার এশিয়া কাপ আয়োজন হচ্ছে ৫০ ওভারের ফর্ম্যাটে। উল্লেখ করা যায়, গতবার টি-২০ বিশ্বকাপ থাকায় এশিয়া কাপ হয়েছিল টি-২০ ফর্ম্যাটে। চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে উপমহাদেশীয় দলগুলির কাছে প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে। (সংগৃহীত ছবি)

Related posts

Leave a Comment