দেখে নিন: রাজ্য মন্ত্রিসভার রদবদলে কে কোন দায়িত্বে?
রাজ্য মন্ত্রিসভার রদবদল। নতুন ৮ জন মন্ত্রী হলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। একনজর দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন। তথ্য-প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক পেয়েছেন সেচ ও জলপথ দফতর । পরপর তিনবার বিধায়ক হয়েছেন তিনি। দিনহাটা থেকে নির্বাচিত বিধায়ক উদয়ন গুহ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব । পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী মৎস্য প্রতিমন্ত্রী হয়েছেন।
Read More