mamata new ministriBreaking News Others Politics 

দেখে নিন: রাজ্য মন্ত্রিসভার রদবদলে কে কোন দায়িত্বে?

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য মন্ত্রিসভার রদবদল। নতুন ৮ জন মন্ত্রী হলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। একনজর দেখে নেওয়া যাক কে কোন দফতর পেলেন। তথ্য-প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক পেয়েছেন সেচ ও জলপথ দফতর । পরপর তিনবার বিধায়ক হয়েছেন তিনি। দিনহাটা থেকে নির্বাচিত বিধায়ক উদয়ন গুহ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব । পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী মৎস্য প্রতিমন্ত্রী হয়েছেন।

দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হলেন। পাশাপাশি হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন। জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী পরিবহণ মন্ত্রী হয়েছেন । হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী হলেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরও তাঁর হাতে। শশী পাঁজা শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব পেলেন। নারী ও শিশু কল্যাণও তাঁর হাতে রয়েছে। পরিষদীয় মন্ত্রী করা হল শোভনদেব চট্টোপাধ্যায়কে। কৃষি দফতর ও সামলাবেন তিনি। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বীরবাহা হাঁসদা। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment