মন্ত্রিসভার রদবদল : ৮ নতুন মুখ

mamata and new cabinet

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য মন্ত্রিসভার রদবদল। নতুন ৮ জন মন্ত্রী হলেন। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হল। পূর্ণমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় ৷ রাজ্য মন্ত্রিসভায় স্থান পেলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল ৷ নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক মন্ত্রিত্ব পেলেন। পরপর তিনবার বিধায়ক হয়েছেন তিনি। মন্ত্রী হলেন উদয়ন গুহ। তিনি দিনহাটা বিধানসভা থেকে নির্বাচিত। বিপ্লব রায় চৌধুরী পাঁশকুড়া পূর্বের বিধায়ক মন্ত্রী হয়েছেন।

প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্বের বিধায়ক মন্ত্রী হলেন। পূর্ণ মন্ত্রী হিসেবেই শপথ নিয়েছেন তিনি। পাশাপাশি হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন। জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী হয়েছেন । হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন মন্ত্রিসভায় স্থান পেলেন ৷ এছাড়া প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বীরবাহা হাঁসদা। শপথ গ্রহণ করালেন রাজ্যপাল লা গনেশন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই জানিয়েছিলেন, ৫-৬ জনকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিমান বসু। উল্লেখ করা যায়, এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী ৷ পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন, বেশ কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দলের কাজে লাগানো হবে ৷ তবে রাজ্য মন্ত্রিসভা থেকে কাদের বাদ দেওয়া হয়েছে তা স্পষ্ট হয়নি। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *