সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পন্ন হল তৃণমূলের সভা

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধি-নিষেধের মধ্যে অন্যতম হল- সামাজিক দূরত্ব পালন এবং বাইরে বেরোলে মাস্কের ব্যবহার। পাশাপাশি এই সামাজিক দূরত্ব বজায় রাখতে যেকোনও ধারণের জমায়েত এর উপর রয়েছে নিষেধাজ্ঞা। অথচ সরকার প্রবর্তিত এই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রবিবার পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর কলেজের অডিটরিয়ামে আয়োজিত হল রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বাংলা যুবশক্তি সভা। যেখানে সমবেত ব্যক্তিদের মধ্যে দেখা গেল না করোনার ভয়। অনুষ্ঠানে সমবেত অধিকাংশই মাস্ক ব্যবহার না করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া…

Read More