গঙ্গার সঙ্গে আরও পাঁচটি নদী পুনর্জীবন করা হবে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশের আরও পাঁচটি নদীর পুনর্জীবন কার্যক্রম শীঘ্রই শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকার গঙ্গা মিশনের আদলে দেশের অন্যান্য অঞ্চলে আরও পাঁচটি নদীর পুনর্জীবন কার্যক্রম শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে। এক ওয়েবিনারে সম্বোধন করে, জল-বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব ইউপি সিংহ বলেছিলেন যে, নামামি গঙ্গা মিশনের অভিজ্ঞতা থেকে শেখা বিষয়গুলি দেশের অন্যান্য নদী অববাহিকায় প্রয়োগ করা হবে। গঙ্গা পুনরুদ্ধার কাজের আধিকারিক, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার মহাপরিচালক রাজীব রঞ্জন মিশ্র বলেছিলেন যে, গঙ্গা নদীর ক্লিনআপ প্রকল্পের মত খুব শীঘ্রই কাবেরী, গোদাবরী, নর্মদা, পেরিয়ার এবং মহানদীর একটি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করা হবে।…

Read More