samir and died

বর্ষীয়ান অভিনেতা সমীর খাখরের প্রয়াণ

বর্ষীয়ান অভিনেতা সমীর খাখর(৭১) প্রয়াত হলেন। মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চার দশক অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। জনপ্রিয় ধারাবাহিক “নুক্কাড়”-এ অসাধারণ অভিনয় করেছিলেন । একটা সময় অভিনয় জগতকে বিদায় জানিয়ে আমেরিকা চলে যান। ফের ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। “মনোরঞ্জন”, “সার্কাস”, “শ্রীমান শ্রীমতী”, “আদালত” সহ বহু জনপ্রিয় কাজ তিনি করেছেন।

Read More