বাগুইআটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা
বাগুইআটির জাংরা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল । মৃতার নাম দীপশিখা দাস। বয়স ৪২ বছর। এই ঘটনায় পুলিস স্বামীকে আটক করেছে ।
মৃতার পরিবার সূত্রের খবর, রাত ৯টা নাগাদ তাঁরা খবর পান, তাঁদের মেয়েকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন বাড়ির লোক। হাসপাতাল এসে দেখেন যে দীপশিখার দেহ হাসপাতালে পড়ে রয়েছে।
