weather 11 january Breaking News Others 

ফের শীতের পূর্বাভাস

নামতে চলেছে পারদ। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমতে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর,সর্বোচ্চ ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা। উত্তরবঙ্গের পারদ নামার সম্ভাবনার কথা বলা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।

Read More
weather report Breaking News Others 

শীতের প্রভাব কম

শীতের প্রভাব অনেকটাই কম আবারও লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Read More
weather and 4 january2024 Breaking News Others 

বাড়বে তাপমাত্রা : বৃষ্টিপাতের সম্ভাবনা

আবারও বাড়বে তাপমাত্রা। এখন কিছুটা শীতের আভাস থাকলেও ফের বেড়ে যাবে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর,বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে।

Read More
weather report Breaking News Enviornment Others 

উষ্ণতম নববর্ষ : আসল শীত অধরা : কুয়াশার আস্তরণ

উষ্ণতম নববর্ষ। আইএমডি সূত্রের খবর,১২৩ বছরের ইতিহাসে ২০২৩ সাল ছিল দেশের দ্বিতীয় উষ্ণতম বছর। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভোরে বা সকালে কুয়াশা থাকছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত হয়ে দেশের পূর্ব অংশে কুয়াশার আস্তরণ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,উত্তুরে হাওয়ার জোর না বাড়লে শীতের তীব্রতা বাড়বে না। পশ্চিমে আফগানিস্তান থেকে পুবে ত্রিপুরা পর্যন্ত এলাকা কুয়াশার দখলে চলে যাওয়ার কারণে আসল শীত এই মুহূর্তে অধরা। দিল্লিতে লাল সতর্কতা জারি।

Read More
weather 29 december Breaking News Others 

ঘূর্ণাবর্তে আটক শীত

আবহাওয়ার পরিবর্তন। শীতের দেখা সেভাবে নেই। বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,পশ্চিমবঙ্গে পুবালি হাওয়ার প্রবেশের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গ সহ দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে।

Read More
weather 28 december Breaking News Others 

আজ আবহাওয়া

বর্ষশেষে শীতের আমেজ অনেকটাই উধাও। বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। কোথাও কোথাও রাতে ও ভোরে মেঘলাযুক্ত থাকবে। হালকা কুয়াশার আস্তরণ থাকবে।

Read More
weather 27 december Breaking News Others 

বর্ষশেষে উষ্ণতার প্রভাব

ঘূর্ণাবর্তের জেরে বর্ষশেষেও উষ্ণতা। বেড়ে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর,২০২৩ সাল বিদায়ের পূর্বে তাপমাত্রার পারদ চড়েছে। তবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার।

Read More
weather 20 december Breaking News Others 

নজরে আবহাওয়া

ফের আবহাওয়ার বদল ঘটেছে। হাওয়ার গতির বদল হচ্ছে। হঠাৎ করেই তাপমাত্রা বাড়ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পারদ পতনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

Read More
weather 19 december Breaking News Others 

দক্ষিণবঙ্গে শীতের পারদ নিম্নমুখী

গোটা রাজ্যে শীতের দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নেমেছে। ১০ ডিগ্রি সেলসিয়াস পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন এই শীতের দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

Read More
weather 16 december Breaking News Others 

বঙ্গে জাঁকিয়ে শীত

বঙ্গে জাঁকিয়ে শীত। আকাশ মেঘ কেটে ঝলমলে রোদ। বাংলার বিভিন্ন জেলায় শীত পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন এমনই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Read More