দক্ষিণবঙ্গে শীতের পারদ নিম্নমুখী
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:গোটা রাজ্যে শীতের দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নেমেছে। ১০ ডিগ্রি সেলসিয়াস পারদ নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন এই শীতের দাপট অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। (ছবি:সংগৃহীত)

