৯ জানুয়ারি শুরু সুপার কাপ

super cup mohonbagan-eastbengal

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ওড়িশায় আগামী ৯ জানুয়ারি শুরু হবে সুপার কাপ। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য,আইএসএলের ১২টি এবং আই লিগের ৪টি দল সহ মোট ১৬টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এই দলগুলিকে মোট ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রূপের সেরা দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *