অলিম্পিকে মশাল নিয়ে হাঁটবেন বিশ্বের প্রবীণতম মহিলা তানাকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অলিম্পিকে মশাল ধরবেন ১১৮ বছরের তানাকা। ১১৮ বছর বয়স তাঁর। ২০১৬ সালে রিও সামার গেমসে ব্রাজিলের ১০৬ বছর বয়সী আইদা জেমাঙ্কু অলিম্পিকের মশাল তুলে নিয়েছিলেন। আবার ২০১৪ সালে ১০১ বছর বয়সী রুশ টেবিল টেনিস খেলোয়াড় আলেজান্ডার ক্যাপতারেনকো শীতকালীন অলিম্পিকের মশাল হাতে নিয়েছিলেন। এবার হাতে তুলবেন কানে তানাকা। তিনি একটা শতাব্দী পার করেছেন। ক্যানসারও জয় করেন। জোড়া মহামারির সাক্ষীও। আগামী মে মাসে জাপানে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক গেমস। আর সেখানেই মশাল হাতে দেখা যাবে এই বৃদ্ধাকে।
এ বছর জাপানের ফুকুওকার অলিম্পিকে মশাল নিয়ে হাঁটবেন বিশ্বের প্রবীণতম এই মহিলা। মশাল হাতে কয়েক পা হাঁটবেন তিনি। একটি সাক্ষাৎকারে তানাকা জানালেন, এই অনুষ্ঠানের জন্য নতুন এক জোড়া জুতোও পেয়েছেন। ১৯০৩ সালে জন্ম হয় তানাকার । ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু ও করোনার সাক্ষী থেকেছেন তিনি। শেষবার টোকিওতে ১৯৬৪ সালে যখন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল তখন তাঁর বয়স ছিল ৬১ বছর। এবার দেশকে তুলে ধরতে মশাল হাতে নেবেন তিনি।
খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

