স্পন্ডেলাইটিস সমস্যা কমাতে ব্যবহার করুন উপযুক্ত বালিশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্পন্ডেলাইটিস-এ ভোগেন অনেকেই। এক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন,সঠিক বালিশ বেছে নেওয়াটা জরুরি।
কী ধরণের বালিশ বাছলে ঘুম হবে আরামের। পাশাপাশি স্পন্ডিলাইটিসের সমস্যাও দূর হবে। এ বিষয়ে বিশেষজ্ঞ-চিকিৎসকরা আরও জানিয়েছেন,নিয়মিত ঘুম শারীরিক ক্লান্তি দূর করে থাকে। শরীরের সমস্ত অঙ্গকে ঠিকমতো কাজ করানোর জন্যও ঘুম জরুরি। আরামদায়ক ঘুম চাইলে সঠিক বালিশের দরকার হয়। বালিশ ঠিক না থাকলে অনিদ্রা থাকার সম্ভাবনাই বেশি থাকে।
বিশেষজ্ঞ-চিকিৎসকরা এ প্রসঙ্গে জানিয়েছেন,বালিশের আকার কেমন হবে তার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। চেষ্টা করতে হবে মাথার মাপের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বালিশ কিনতে। বড় আকারের মাথা হলে বড় সাইজের বালিশও কিনতে হবে। মাথার আকার ছোট হলে এক্ষেত্রে মিডিয়া সাইজের বালিশ কিনতে হবে। অনেকেই ফোমের বালিশ কিনে থাকেন। তা শরীরের জন্য উপকারী নয়। কার্পাস তুলোর বালিশ কেনা হলে তা শরীরের জন্য সবচেয়ে উপকারী হতে পারে।
এক্ষেত্রে আরও বলা হয়েছে,পাশ ফিরে শোওয়ার সময় কাঁধের সঙ্গে গলার যতটা ব্যবধান,ঠিক বালিশের সঙ্গেও কাঁধের ব্যবধানও ততটা হবে। ঘাড়ের উপরিভাগ ও বালিশের শেষ ভাগ যেন স্পর্শ করে থাকে। এক্ষেত্রে বালিশ কেনার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে। আরও জানানো হয়েছে, বালিশের উপর একটা কভার ব্যবহার করতে হবে। মাথার তেলের জন্য যাতে বালিশ নোংরা না হয় তা দেখতে হবে। আবার কভার বাছার সময়ও সুতির কাপড় ব্যবহার করা চাই ।
খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

